ওয়েব ডেস্ক : রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের দ্বারা আয়োজিত ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে ছবিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। নতুন রাজ্য সরকার জানিয়েছে, এবারের চলচ্চিত্র উৎসবে রয়েছে নানান চমক।
রবিবার ঘোষণা হয়েছে ২০২৬ চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ হিসেবে থাকছে আয়ারল্যান্ড। এর আগে চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন কলকাতা চলচ্চিত্র উৎসবে। রবিবার বৈঠকে জানা গিয়েছে, বলিউড থেকে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন। এছাড়া উপস্থিত থাকছেন প্রভাস, রজনীকান্ত, অনুপম খের, কঙ্গনা রানৌত, পরেশ রাওয়াল। এমনকি জনি লিভার, অনুরাগ বসুও আসবেন বলে জানা গিয়েছে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছে, আন্তর্জাতিক স্তরের অভিনেতাদের নিয়ে আসার ভাবনাও রয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এছাড়াও এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো প্রকাশ্যে এসেছে। লোগোটি তৈরি করেছেন সন্দীপ রায়। উন্মোচন করেন মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।




