Homeকলকাতাপুরভোটের আগে কংগ্রেসের হাত ধরলেন ২ প্রাক্তন মেয়র পারিষদ

পুরভোটের আগে কংগ্রেসের হাত ধরলেন ২ প্রাক্তন মেয়র পারিষদ

ওয়েব ডেস্ক : পুজোর পরেই কলকাতায় হতে চলেছে পুরভোট। এই পরিস্থিতিতে হাত শিবিরে যোগ দিলেন কলকাতা পুরসভার ২ প্রাক্তণ মেয়র পারিষদ সঞ্চিতা মণ্ডল ও ফরজানা চৌধুরী। কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি ফরজানা ও ৫১ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি ছিলেন সঞ্চিতা। বুধবার কলকাতার জেলা কংগ্রেসের দফতরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন তাঁরা।

শুভঙ্কর সরকার এদিন বলেছেন, আরএসএস-বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে রাহুল গান্ধীর লাগাতার লড়াইয়ে আস্থা রেখে বিভিন্ন নেতা-কর্মীরা কংগ্রেসে যুক্ত হচ্ছেন। বহুত্ববাদের ঐতিহ্যকে রক্ষা করার লড়াই লড়ছে কংগ্রেস। এসআইআর-এ যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের অধিকার ফেরানোর জন্য পুজোর পরেই আন্দোলন হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments