HomeBig Breakingপুরোনো ক্ষত ভুলে সীমান্তে সহযোগিতার নতুন বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

পুরোনো ক্ষত ভুলে সীমান্তে সহযোগিতার নতুন বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক: পূর্বতন সরকারের আমলে বিএসএফের সঙ্গে রাজ্য সরকারের আচরণের জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় আরও মজবুত করার বার্তা দিয়ে আগামী বছর থেকে রাজ্যে ‘সীমা মিত্র সম্মান’ চালুর ঘোষণা করলেন তিনি।

রবিবার দীপাবলিতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪ নম্বর ব্যাটেলিয়নের কালীপুজোর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন সরকারের ভূমিকার প্রসঙ্গ তোলেন তিনি। শুভেন্দু বলেন, রাজ্যের আগের সরকার বিএসএফের সঙ্গে যে আচরণ করেছিল, তার জন্য পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আন্তরিক ভাবে ক্ষমা চাইছেন। পূর্বতন সরকারের সেই আচরণকে ‘দুষ্কর্ম’ বলেও উল্লেখ করেন তিনি।

এ দিন সীমান্ত এলাকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের বিষয়েও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সীমান্তবর্তী এলাকার যে সমস্ত শিক্ষিত যুবক কাজ করতে আগ্রহী, তাঁদের বর্তমান ও আগামী দিনের বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ চালু করার কথা জানান তিনি। সীমান্ত সুরক্ষা এবং বিএসএফের সঙ্গে রাজ্যের সম্পর্ককে নতুন মাত্রা দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

হিঙ্গলগঞ্জ সফরে বিএসএফ আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়েও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে বসিরহাট জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গেও প্রশাসনিক বৈঠকের কর্মসূচি ছিল তাঁর।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments