HomeTop Newsধনদেবীর আরাধনায় মগ্ন টলিপাড়ার তারকারা

ধনদেবীর আরাধনায় মগ্ন টলিপাড়ার তারকারা

ওয়েব ডেস্ক: শ্যুটিংয়ের ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে ধনদেবীর আরাধনায় সকাল থেকেই ব্যস্ত টেলি দুনিয়ার অভিনেত্রীরা। সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনের মধ্যে আটকে থাকলেও, এদিন ঘরোয়া রূপে দেখতে পাওয়া যায় তাঁদের। সাবেকি সাজ থেকে ঘরের মেয়ের রূপ দেখা যায়। সেলিব্রিটি বাড়ির লক্ষ্মীপুজোগুলোর মধ্যে অন্যতম অপাজিতা আঢ্যর বাড়ির পুজো। প্রতিবছরই ধুমধাম করে পুজো করেন অভিনেত্রী। লক্ষ্মী প্রতিমার মতই সেজেগুঁজে সকাল থেকেই নেমে পড়েন পুজোর জোগাড়ে। আয়োজন করেন ভোগেরও। এবার তাঁর পুজোয় ভোগে রয়েছে খিচুড়ি, লাবরা, ভেজটেবল চপ, চাটনি পায়েস সহ আনুসাঙ্গিক জিনিস।

পাশাপাশি মেয়েকে পাশে নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঘরোয়া কায়দাতেই কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন তিনি। কোনওবারই আতিশয্য দেখতে পাওয়া যায়না। এবারও ঘরোয়া নিয়ম মেনেই পুজোর আয়োজন। কাজের ব্যস্ততার মাঝে পুজোর আয়োজন করেছেন অভিনেত্রী অহনা দত্ত। ছোটো মেয়ে মীরাকে সামলে মায়ের পুজোর আয়োজনে ব্যস্ত তিনি। ভোগ রান্নার কাজও করেছেন হাসিমুখে।

লক্ষ্মীপুজোয় জোগার থেকে দায়িত্ব সামলেছেন সামিল অভিনেত্রী দেবলীনা কুমার। নিজের হাতেই সাজিয়েছেন পুজোর সামগ্রী। উত্তম কুমারের বাড়ির পুজোর আলাদা মাহাত্ম রয়েছে। দু রকমের নাড়ু দিয়ে থালা সাজিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি নিজের হাতে ভোগের রান্নাও করেছেন। বাড়ি ছোট করে পুজোর আয়োজন করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাড়িতে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে পরিপাটি সেজে আয়োজন করেছেন অভিনেত্রী রত্না ঘোষাল।

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments