HomeBig Breakingকার্তিক পুজো ঘিরে সেজে ওঠে সোনাগাছি, যৌনকর্মীদের অবদান কতটা?

কার্তিক পুজো ঘিরে সেজে ওঠে সোনাগাছি, যৌনকর্মীদের অবদান কতটা?

ওয়েব ডেস্ক: সোনাগাছিতে পালন হতে চলেছে তৃতীয়বর্ষের কার্তিক পুজো। এশিয়ার বৃহত্তম যৌনপল্লি সোনাগাছি। সেখানে পালিত হতে চলেছে কার্তিক পুজো।  কার্তিকের মতো সন্তান এবং কার্তিকের মতো নাতির মনস্কামনায়  সোনাগাছিতে ঘরে ঘরে পুজোর আয়োজন করা হয়। বলা হয়ে থাকে, স্বপ্নাদেশ পেয়েছিলেন যৌনকর্মীরা। তারপর থেকেই তাঁদের ঘরে ঘরে আয়োজন করা হয় কার্তিকপুজোর। তৃতীয়বর্ষে এসে জোড়া কার্তিকের পুজো হতে চলেছে সেখানে। কার্তিকের হাতে লেখা থাকে ছোটো ছোটো ছড়া। যা মানুষের মনকে নাড়া দেয়। মায়ের কাছে ফেরার আকুতিও ছোটো ছোটো লেখার মাধ্যমে দেওয়া হয়।

২০২৪ সালে সোনাগাছিতে প্রথম বারোয়ারি কার্তিক পুজোর আয়োজন করা হয়। দেখতে দেখতে তৃতীয় বর্ষে পা এই পুজোর। স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে যৌনকর্মীদের জায়গাতেই কার্তিক পুজোর আয়োজন করা হয়। কোভিডের পরে কিছু পেশাদারদের সংখ্যা কমেছে। নথিবদ্ধ যৌনকর্মীর সংখ্যা হাতেগোনা ৫ হাজার। পেশার সঙ্গে যুক্ত বেশিরভাগ যৌনকর্মী অংশ নেয় এই পুজোয়। কার্তিকের জন্য মামাবাড়ির আতিথেয়তার ব্যবস্থা করা হয়। কার্তিকের মতো স্বামী, সন্তান, নাতির মনস্কামনা থেকেই এই পুজোর আয়োজন। আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে মনস্কামনা।

কার্তিক সংক্রান্তির দিনে এই পুজোর আয়োজন করা হয়। স্থানীয়দের মতে, সোনাগাছিতে কার্তিক পুজো মানেই আনন্দ। দক্ষিণবঙ্গে ষোড়শ শতকে বাঁশবেড়িয়াতে এই পুজোর কথা শোনা যায়। তারপরেই বিভিন্ন জায়গায় পুজোর আয়োজন হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments