Homeবিদেশবিদেশের মাটিতে ফের দেশের অর্থনৈতিক সঙ্কট নিয়ে সরব রাহুল

বিদেশের মাটিতে ফের দেশের অর্থনৈতিক সঙ্কট নিয়ে সরব রাহুল

পাল্টা দিল বিজেপি

ওয়েব ডেস্কঃ ভয়ঙ্কর অর্থনৈতিক সঙ্কট চলছে ভারতে। মার্কিনভূমে দাঁড়িয়ে দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার এমন মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি। এর আগেও একাধিকবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক সঙ্কট সহ একধিক ইস্যুতে এনডিএ সরকারকে তোপ দেগেছেন রাহুল। এবার ফের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস নেতাকে বলতে শোনা গিয়েছে, ভারত এক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুক্ষীন। এটা কেউ অস্বীকার করতে পারেন, সংবাদ মাধ্যমও অস্বীকার করতে পারে। কিন্তু সত্যিটা হল ভারতে এক বিরাট কর্মহীনতার সঙ্কট চলছে। এই মন্তব্যের পরেই তাঁকে পাল্টা দিয়েছে গেরুয়া শিবির।

বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এক্স হ্যান্ডেলে রাহুলকে সম্বোধন করেছেন, প্রপাগান্ডার নেতা বলে। বিজেপির আর এক নেতা জাতীয় মুখপাত্র সি আর কেশবন ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, রাহুল যখনই বিদেশে যান তখনই বিষাক্ত মিথ্যা কথা বলে ভারতকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন। তিনি মনে করিয়ে দেন কোয়াড সামিটে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাটিতে থাকা ভারতের তেরঙ্গা চিহ্নটি নজরে পড়তেই তা তুলে নেন সসম্মানে। অথচ রাহুল বিদেশে গিয়ে ভারতকে ব্যঙ্গ করা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে উল্লাসে মাতেন। বিদেশের মাটিতে একাধিকবার দেশের সমালোচনা করায় পদ্ম শিবিরের চক্ষুশূল হয়েছেন রাহুল।

আরও পড়ুন

২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর বাতিল ৯০ ট্রেন, সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের

বছর তিনেক আগে কেমব্রিজে দেশের গণতন্ত্র, পেগাসাস নিয়ে মন্তব্য করে বিতর্ক উসকে দেন তিনি। সেবার তাঁর বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার ফের সেই কেমব্রিজেই ভারতীয় অর্থনৈতিক সঙ্কট নিয়ে কথা বলে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments