HomeBig Breakingবিদেশি বিনিয়োগ টানতে উদ্যোগ, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন

বিদেশি বিনিয়োগ টানতে উদ্যোগ, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন

ওয়েব ডেস্ক : রাজ্যে বিনিয়োগ আনতে উদ্যোগী সরকার। রাজ্যে পালাবদলের পর বিনিয়োগের দিকে বিশেষ জোর দিয়েছে নতুন সরকার। কর্মসংস্থানের দিকেও নজর দিচ্ছে তারা। সেই লক্ষ্যে ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন। এই সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে তরজা। বাংলাতে ডবল ইঞ্জিন সরকার তৈরির পর থেকে বিনিয়োগ নিয়ে কথা শুরু হয়েছে।

জানা গিয়েছে, বৈঠকে আলোচনা হয়েছে বাংলার উন্নয়ন নিয়ে। বাংলাতে উন্নয়ন করার জন্য সবরকমের সাহায্য করতে প্রস্তুত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় থাকা বাঙালিদের ভূমিকার প্রশংসাও করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। বুধবার সকালেই বিধাননগরের বিজেপির রাজ্য দপ্তরে উপস্থিত জন ফিলিপ গ্রিন। এদিনের বৈঠক ফলপ্রসূ বলে জানিয়েছেন ফিলিপ।

তিনি আরও জানান, বাংলায় অস্ট্রেলিয়ার জন্য কী কী বাণিজ্যিক সুযোগ তৈরি হতে পারে তা খতিয়ে দেখতেই তাঁর এই উদ্যোগ। অনুমানের ভিত্তিতে নয় সরাসরি বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে এবং প্রশ্নের মাধ্যমে বাংলার বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা বুঝতে চাইছেন তিনি। বাম আমলের ৩৪ বছর ও তৃণমূলের ১৫ বছরে রাজ্যে তেমন শিল্পের দেখা মেলেনি। রাজ্যে পালাবদলের পরে শিল্প ও কর্মসংস্থানের জন্য বড় বার্তা দিয়েছে রাজ্য সরকার। বাংলায় বেকারত্বের হার কমাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments