Homeখেলাক্রিকেটবাকিংহামের সামনে বাইশ গজ, সৌরভের প্রশংসায় পঞ্চমুখ প্রিন্স উইলিয়াম

বাকিংহামের সামনে বাইশ গজ, সৌরভের প্রশংসায় পঞ্চমুখ প্রিন্স উইলিয়াম

আন্তর্জাতিক ডেস্ক: রাজপ্রাসাদের সামনে বাইশ গজ, হাতে ব্যাট! ব্রিটিশ রাজপরিবারের গণ্ডি পেরিয়ে এ বার ক্রিকেটের ময়দানে প্রিন্স উইলিয়াম। আর সেই আসরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়ে প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী। মহারাজকে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বলে অকপট স্বীকৃতি দিলেন প্রিন্স অফ ওয়েলস।

মঙ্গলবার লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসের সামনে বসেছিল তারকাখচিত ক্রিকেটের আসর। ‘ক্রিকেট অন দ্য মল’ নামে এই বিশেষ আয়োজনের উদ্দেশ্য, মুম্বইয়ে হতে চলা ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানের প্রচার। আর সেই উপলক্ষেই একই মাঠে হাজির সৌরভ, ব্রায়ান লারা, জেমস অ্যান্ডারসন, অজিঙ্ক রাহানে এবং জো রুটের মতো তারকারা। তাঁদের সঙ্গেই ব্যাট-বল হাতে নেমে পড়েন স্বয়ং উইলিয়াম।

 

তবে ক্রিকেটের এই জমকালো আসরে আলাদা করে নজর কাড়ল সৌরভকে নিয়ে রাজপুত্রের মন্তব্য। প্রাক্তন ভারত অধিনায়ককে অন্যতম সেরা ক্রিকেটার বলে প্রশংসা করেন উইলিয়াম। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের নেতৃত্ব, আগ্রাসী মনোভাব এবং ভারতীয় দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ভূমিকা তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছিল। সেই সৌরভের পাশে দাঁড়িয়ে ব্রিটিশ রাজপুত্রের এই স্বীকৃতি নিঃসন্দেহে মহারাজের মুকুটে আরও একটি পালক। বাকিংহামের সামনে এই ক্রিকেট-আসরে তাই ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এল সৌরভের আন্তর্জাতিক সম্মানও।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments