ওয়েব ডেস্ক: আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার প্রতিটি ঘরেই হয় লক্ষ্মীর আরাধনা। লক্ষ্মী পুজো মানেই নারকেলের নাড়ু, নারকেলের তক্তি সহ ঘরোয়া বিভিন্ন খাবার। দীর্ঘদিন ধরে বাড়িতে মা ঠাকুমারা যত্ন নিয়ে এই নাড়ু বানিয়ে আসেন। কিন্তু বর্তমান সময়ে এত ঝুঁকি কেউ ও হতে চান না। নারকেল কুড়িয়ে তাতে পাক দিয়ে বসে নাড়ু বানানোর মত সময় এখন অনেক পারেন না। সেই জন্য অনেকেই এই ঝামেলা থেকে এড়িয়ে যান। দোকানের কেনা নাড়ু দিয়ে পুজো সারেন। কিন্তু খুব সহজেই নারকেল না করেও দোকানের মত নাড়ু বানাতে পারবেন।
প্রথমে নারকেলটিকে শক্ত খোলা থেকে আলাদা করতে হবে। ছুরি দিয়ে নারকেল গুলো কেটে সাদা অংশ বের করে নিতে হবে। এবার হালকা গরম জলে কিছুক্ষণ রেখে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই নারকেল কোরা হয়ে যাবে। এরপরে যেভাবে নাড়ুতে পাক দেওয়া হয়, সেইভাবে কাজ করতে হবে।
দোকানে ফ্রোজেন কোড়ানো নারকেল কিনতে পাওয়া যায়। সেগুলো কিনে এনে গুড় বা চিনি দিয়ে পাক দিলেই নাড়ু তৈরি করা যাবে। তার জন্য আলাদা করে বেশি খাটনি করতে হয় না।




