HomeScrollকার্নির আমন্ত্রণে দুদিনের কানাডা সফরে যাচ্ছেন মোদি

কার্নির আমন্ত্রণে দুদিনের কানাডা সফরে যাচ্ছেন মোদি

বাণিজ্য থেকে নিরাপত্তা নিয়ে আলোচনার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে দুদিনের কানাডা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের ডিসেম্বর মাসেই হতে চলেছে দুদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। অটোয়ার ভারতীয় দূতাবাসের তরফে এক সরকারি বিবৃতির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সফরের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। ১১ ও ১২ ডিসেম্বর দুদিনের সফর মোদির। দুই দেশের রাষ্ট্রনেতার দ্বিপাক্ষীক সম্পর্ক আরও সুদৃঢ় করতে হতে চলেছে বৈঠক।

মূলত বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা এবং দুইদেশের সাধারণ মানুষের মধ্যেকার পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনালাপে কথা হয় নরেন্দ্র মোদির। সূত্রের খবর, এই কথোপকথনকে আন্তরিক ও ফলপ্রসূ বলে উল্লেখ করে ভারত-কানাডা কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার ওপর বিশেষ জোর দিয়ে ছিলেন প্রধানমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেল পোস্টে প্রধানমন্ত্রী লিখেছিলেন, প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুদেশের সম্পর্কের ইতিবাচক গতিধারাকে এগিয়ে নিয়ে যেতে উভয় দেশেই যে বদ্ধপরিকর তাও স্পষ্ট করে ছিলেন মোদি। এখন দেখার দুই প্রধানমন্ত্রীর আলোচনা কতটা ফলপ্রসূ হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments