ওয়েব ডেস্ক: পারফিউম বিক্রির আড়ালে নাশকতার ছকের অভিযোগ। মুম্বই এটিএসের জালে ধৃত জইশ জঙ্গি। মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশন এলাকা থেকে েক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বইয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। ধৃত মোহাম্মদ হাসান আবু সরমাদ আখতার (৩৩) অ্যাপে বাইক চালাত বলে জানা গিয়েছে। পাশাপাশি পারফিউম বিক্রির কাজও করত সে।
অভিযোগ, ধৃত যুবক নিজের মোবাইল থেকে নিজের ব্যবসার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উগ্র দেশবিরোধী পোস্ট করত অভিযুক্ত। তদন্তে নেমে জানতে তদন্তকারীরা একাধিক তথ্য জানতে পেরেছে। ধৃতের মোবাইলে জইশ-এর প্রধান মাসুদ আজহারের অডিও ক্লিপ পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তকারী সূত্রে খবর, ধৃত যুবক পাকিস্তানি গোয়েন্দা কর্তাদের (পিআইও) সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত।
তদন্তে জানা গিয়েছে, দ্রুত যুবক টেলিগ্রামে একটি গ্রুপ চালাত। সেখানেই মাসুদ আজাহারের একটি ভিডিও শেয়ার করেছিল সে। তারপরেই বিশেষ করে নজরে আসে ওই যুবক। অভিযুক্তের মোবাইল থেকে ভারত বিরোধী একাধিক জিনিস পাওয়া গিয়েছে। অভিযুক্ত যুবকের আসল পরিকল্পনা কি ছিল, তার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, তাদের নেটওয়ার্কের যায় কতটা বিস্তার লাভ করেছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। সুগন্ধির আড়ালে নাশকতার ছক কতটা এগিয়ে সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




