HomeBig Breakingওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি জটিলতায় আটকে গেল কলকাতার পুরভোটের নির্ঘণ্ট

ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি জটিলতায় আটকে গেল কলকাতার পুরভোটের নির্ঘণ্ট

ওয়েব ডেস্ক: কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে আইনি জটিলতা তৈরি হল। আগামী ৬ নভেম্বরের আগে কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ফলে ডিসেম্বর মাসে কলকাতা-সহ রাজ্যের একাধিক পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত সেই প্রক্রিয়া আদালতের নির্দেশে থমকে গেল।

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকে কেন্দ্র করে এই মামলা। আগে কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। নতুন বিন্যাসে তা বাড়িয়ে ২০৯ করা হয়েছে। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিপিএম নেতা তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। তাঁর অভিযোগ, ওয়ার্ডের সীমানা নির্ধারণে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক বাস্তবতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি, নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতেই এই পুনর্বিন্যাস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আদালত জানিয়েছে, ৬ নভেম্বর এই মামলার রায় ঘোষণা হতে পারে। তার আগে সংশ্লিষ্ট ওয়ার্ড পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তির ভিত্তিতে কোনও নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা যাবে না। ফলে আদালতের রায়ের দিকেই এখন নজর রাজনৈতিক দলগুলির।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments