Homeখেলাক্রিকেটআইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ

আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ

রদবদলে KKR-এ বড় চমক

ওয়েব ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম হবে। তার আগে ১০টি দলই জানিয়ে দেবে, আগের বছরের কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে আর কাদের ছেড়ে দেওয়া হবে। আগে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে ছিল ১৫ নভেম্বর নামের তালিকা দিতে হবে এরপর আরও দুদিন তা বাড়ানো হয়। আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ। ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ১০ দলই ছাড়ল তাদের একাধিক ক্রিকেটারকে।

মাথিশা পাতিরানা, মুস্তাফিজুর রহমান, অজিঙ্ক রাহানে, আকাশ দীপ, ব্লেসিং মুজ়ারবানি, ডাকেশ কামরা, উমরান মালিক, নবদীপ সাইনি, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিংহ এবং রাচিন রবীন্দ্রকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স।

নীতিশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশঙ্ক, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারেখ, দুষ্মন্ত চামিরা, কাইল জেমিসন, রেহান আহমেদ এবং মিচেল স্টার্ককে রাখল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন

আইপিএল থেকে চিরবিদায় ধোনির

ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, জ়্যাক ফকস, প্রশান্ত বীর, আমন খান, কুলদীপ যাদব, আকাশ মাধওয়াল, ডিয়ান ফরেস্টার, ম্যাকনিল নরোনহা এবং মহেন্দ্র সিংহ ধোনিকে রাখছে না চেন্নাই সুপার কিংস।

দীপক চাহার, গজ়নফর, কেশব মহারাজ, মহম্মদ ইজ়হার, দানিশ মালেওয়ার, ময়ঙ্ক মারকান্ডে, ময়ঙ্ক রাওয়াত, অথর্ব আঙ্কোলেকর এবং ট্রেন্ট বোল্টকে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments