HomeScrollরঙিন উড়ালপুলে দুর্ঘটনা: মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু তদন্ত

রঙিন উড়ালপুলে দুর্ঘটনা: মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু তদন্ত

ওয়েব ডেস্ক: তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শহরের বহু জায়গা নীল সাদা রঙে মুড়ে ছিল। রাজ্যে পালাবদলের পর পুজোর সময় সেই রঙেও বদল হয়েছে। কালো পিচ ঢালা রাস্তাগুলো রামধনুর রূপ নিয়েছিল পুজো উপলক্ষে। কিন্তু সেখানেই ওৎ পেতেছিল বিপদ বোঝাই যায়নি। রঙিন রাস্তায় মোটর বাইক দুর্ঘটনা। কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? তার জন্যই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশ এই ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানালেন রাজ্যের পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী উড়ালপুল রং নিয়ে অভিযোগের বিষয়টি দেখার জন্য সিপিকে নির্দেশ দিয়েছেন। রাস্তায় যে রং ব্যবহার করা হয়েছে তাতে পিচ্ছিল হবার কথা নয়। তাহলে কেন এই ঘটনা? রঙিন ওই রাস্তায় কিভাবে পর পর দুর্ঘটনা ঘটলো সেটাই এখন তদন্ত করে দেখা হবে।

বুধবার বৃষ্টির পরে চিংড়িঘাটা উড়ালপুলে দুর্ঘটনাগুলো ঘটে। বিষয়টি নবান্নে পৌঁছতেই সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাস্তায় করা রং স্কিড না করলে কিভাবে ঘটতে পারে এই দুর্ঘটনা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments