Homeদেশডিজিটাল লেনদেন বাড়লেও নগদ টাকার চাহিদা তুঙ্গে, বলছে RBI

ডিজিটাল লেনদেন বাড়লেও নগদ টাকার চাহিদা তুঙ্গে, বলছে RBI

সর্বত্রই বেড়েছে ডিজিটাল লেনদেনের ব্যবহার।

ওয়েব ডেস্কঃ ডিজিটাল লেনদেনের প্রসার যতই বাড়ুক, নগদ অর্থের প্রতি ভারতীয়দের নির্ভরতা যে এখনও অটুট, তা স্পষ্ট হয়ে গেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সাম্প্রতিক পরিসংখ্যানে। UPI-সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে লেনদেনের জনপ্রিয়তা ক্রমশ বাড়লেও নগদ টাকার ব্যবহার বা চাহিদা কমার কোনও লক্ষণ নেই। বরং সাধারণ মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ পৌঁছে গিয়েছে সর্বকালীন রেকর্ডে।

RBI-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪২.৫৫ লক্ষ কোটি টাকা। ২০১৬ সালের নভেম্বরে নোটবন্দির ঠিক আগে এই পরিমাণ ছিল ১৭.৯৭ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, গত প্রায় দশ বছরে নগদের পরিমাণ বেড়েছে প্রায় ১৩৭ শতাংশ। নোটবন্দির সময় কেন্দ্রীয় সরকারের অন্যতম যুক্তি ছিল, নগদ নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা। সেই লক্ষ্যেই পরবর্তী সময়ে UPI-সহ একাধিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটেছে। শহর থেকে গ্রাম, ছোট দোকান থেকে বড় বিপণি—সর্বত্রই বেড়েছে ডিজিটাল লেনদেনের ব্যবহার।

তবে RBI-এর পরিসংখ্যান অন্য একটি বাস্তবতাও সামনে আনছে। ডিজিটাল ব্যবস্থার বিস্তার সত্ত্বেও নগদ অর্থের প্রয়োজন ফুরিয়ে যায়নি। বরং ডিজিটাল ও নগদ—দুই ব্যবস্থাকেই পাশাপাশি ব্যবহার করছেন সাধারণ মানুষ। ফলে নগদহীন অর্থনীতির লক্ষ্যে এগোনোর পথে ভারতের বাস্তব চিত্র যে আরও জটিল, তা স্পষ্ট।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments