ওয়েব ডেস্ক : মরশুমের শুরুতেই দূষণের চাদরে ঢাকল দিল্লি। মঙ্গলবার প্রকাশিত পৃথিবীর সবচেয়ে দূষিত ৫০টি শহরের তালিকায় ৪৯টি ভারতের। দিল্লি এবং উত্তর ভারতের একাধিক রাজ্যের দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এমনকি দূষণ নিয়ন্ত্রণে কী পরিকল্পনার রয়েছে রাজ্যগুলির প্রশাসনের তা জানতে চেয়ে দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানার সরকারকে নোটিশও পাঠিয়েছে শীর্ষ আদালত।
এদিনের মামলা উঠেছিল বিচারপতি জয়মাল্য বাগচী, শ্রী মোহনা এবং প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। শুনানিতে মেয়াদ উত্তীর্ণ পুরনো গাড়ির দূষণের প্রসঙ্গ ওঠে। এই বিষয়টি ব্যবস্থা নেওয়া হোক। ভিন রাজ্যের বাণিজ্যিক গাড়িগুলিকে দিল্লিতে ঢুকতে দেওয়া নিয়ে কোনও নির্দেশিকা জারি হয়েছে কিনা সেই সমস্ত তথ্য জানতে চায় আদালত।
ভারত-পাকিস্তানের আকাশজুড়ে বিষাক্ত ধোঁয়াশার চাদর, NASA-র স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য
দীপাবলীর সময় রাজধানীর বাতাসের পিএম ২.৫। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দিল্লির দূষণের অন্যতম ভিলেন হিসেবে ধরা পড়েছে পড়শী রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানো। কিন্তু গাড়ি দূষণ নিয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।




