HomeScrollভারতে চিতার সংসারে নতুন অতিথি! ৪ শাবকের জন্ম KOMG 3-র

ভারতে চিতার সংসারে নতুন অতিথি! ৪ শাবকের জন্ম KOMG 3-র

চিতার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২

ওয়েব ডেস্ক: ভারতে চিতা সংরক্ষণ কর্মসূচিতে বড় সাফল্য। আরও একটি মাইলফলক পেরিয়েছে। সবাতসোনা থেকে আসা চিতা ‘কেওএমজি ৩’ ৪টি চিতার জন্ম দিয়েছে। ৪টি শিশুই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। বতসোয়ানা থেকে আড়াই বছরের চিতা   ‘কেওএমজি ৩’কে নিয়ে আসা হয়েছিল।

বতসোয়ানা থেকে যে চিতাগুলো এসেছিল, তারমধ্যে এটিই প্রথম স্ত্রী চিতাটি সন্তান জন্ম দিল। ভারতে চিতার সংখ্যা পুনরুদ্ধার করার জন্য অন্যতম মাইলফলক। বন্য পরিবেশে চার মাসেরও বেশি সময় কাটানোর পর, চিতাটি শিশুর জন্ম দিল। ২০২২ সালে চিতা পুনর্বাসন কর্মসূচি শুরুর পর থেকে বন্য পরিবেশে এটি দ্বিতীয়বার চিতার জন্ম দিল। নতুন ৪টি শাবকের জন্মের পরে চিতার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২-তে। যার মধ্যে ৪৩টি চিতা ভারতেই জন্মগ্রহণ করেছে। এই নতুন ৪ চিতার জন্মের পিছনে রয়েছে পশুচিকিৎসক, বন বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা।

 

২০২২ সালের ১৭ সেপ্টেম্বর চালু হয়েছিল প্রজেক্ট চিতা। এই উদ্যোগের আওতায় আফ্রিকা থেকে ভারতে চিতা আনা হয়েছিল। ২০২২ সালে সেপ্টেম্বরে নামিবিয়া থেকে প্রথেম ৮টি চিতা আসে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়। চলতি বছরে বতসোয়ানা থেকে আরও নয়টি চিতা আনা হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments