HomeTop Newsডিজিটাল মিডিয়ায় হস্তক্ষেপ কেন্দ্রের?

ডিজিটাল মিডিয়ায় হস্তক্ষেপ কেন্দ্রের?

সোশ্যাল মিডিয়ার পর কি এবার ডিজিটাল মিডিয়াতেও রাস টানতে উদ্যোগী কেন্দ্র!

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের গোড়ায় ব্যক্তিগত ডিজিটাল তথ্য সুরক্ষা আইন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এখানেই প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ার পর কি এবার ডিজিটাল মিডিয়াতেও রাস টানতে উদ্যোগী কেন্দ্র! কারণ মোদি সরকারের প্রস্তাবিত ডিজিটাল সুরক্ষা আইনে আশঙ্কা করছে একাধিক সংবাদমাধ্যম।

ইতিমধ্যেই সংসদে এই বিষয়ে বিল পেশ হয়েছে। ২০২১ সালে সোশ্যাল মিডিয়ার আইন আনা হয়েছে। যা ডিজিটাল সংবাদমাধ্যমগুলি তার আওতায় আসে না। এর কারণ মিডিয়ার ক্ষেত্রে এই আইন কার্যকর হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। তাই নতুন করে ব্যক্তিগত ডিজিটাল তথ্য সুরক্ষা আইন সংশোধনী আনছে সরকার। এই বিষয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার এমন এক আইন আনা হবে যাতে ভুয়ো খবরও নিয়ন্ত্রণ করা যাবে, আর সংবাদমাধ্যমের স্বাধীনতাও খর্ব হবে না।

যদিও এই বিষয়ে অনেক সংবাদমাধ্যমের তরফেই দাবি করা হয়েছে, এই আইন লাগু হলে তা ঘুর পথে সংবাদ মাধ্যমগুলিকেই নিয়ন্ত্রণ করবে। যা সংবিধানের ১৪ নম্বর এবং ১৯(১)( এ)র ধারার বিরোধী। এরই মধ্যে ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন এই প্রস্তাবিত আইনের বেশ কয়েকটি ধারা বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। তাদের দাবি আগামী বছরের গোড়ার দিকে আইন চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কিন্তু আপত্তিকর ধারাগুলি এখনও সরানো হয়নি।

২১টি সংবাদ সংস্থা কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে আবেদন করেছে। যার মধ্যে রয়েছে এনডিটিভি, সিএনএন নিউজ ১৮।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments