HomeBig Breakingহাইকোর্টে বড় ধাক্কা, এবার গ্রেপ্তার হবেন ইন্দ্রনীল সেন?

হাইকোর্টে বড় ধাক্কা, এবার গ্রেপ্তার হবেন ইন্দ্রনীল সেন?

ইউনেস্কোর নাম করে টাকা তোলা মামলায় প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত

কলকাতা: দুর্গাপুজোর পাস বিলি ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে এবার আইনি চাপে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ‘ইউনেস্কো’র নাম ব্যবহার করে টাকা তোলার মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। ফলে তদন্তের মুখে আরও চাপে পড়লেন চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এমনকি এবার গ্রেপ্তারও হতে পারেন ইন্দ্রনীল সেন।

অভিযোগ, দুর্গাপুজো ‘ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি’ পাওয়ার পর ‘প্রিভিউ শো’-এর নাম করে দর্শনার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল। পাশাপাশি, ভিআইপি পাস এবং টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগও উঠেছে। জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি এই মর্মে অভিযোগ দায়ের করেন বউবাজার থানায়। তার ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

এই মামলার পাশাপাশি দুর্গাপুজোর পাস সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আন্তর্জাতিক বইমেলাকে কেন্দ্র করেও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালানোর পাশাপাশি সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে অভিযোগগুলির সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments