HomeTop News'অস্কার ক্লেইন' পাচ্ছেন বিশিষ্ট পদার্থবিদ অশোক সেন

‘অস্কার ক্লেইন’ পাচ্ছেন বিশিষ্ট পদার্থবিদ অশোক সেন

তাত্ত্বিক পদার্থবিদ্যায় ২০২৬ সালের 'অস্কার ক্লেইন' পদক পাচ্ছেন বিশিষ্ট ভারতীয় পদার্থবিদ অধ্যাপক অশোক সেন

এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা পাকা করলেন অশোক সেন। তাঁর মুকুটে নয়া পালক। তাত্ত্বিক পদার্থবিদ্যায় ২০২৬ সালের ‘অস্কার ক্লেইন’ পদক পাচ্ছেন বিশিষ্ট ভারতীয় পদার্থবিদ অধ্যাপক অশোক সেন। শুক্রবার আইসিটিএস এই পুরস্কারের কথা ঘোষণা করে। প্রথম কোনও ভারতীয় এই পুরস্কার পাচ্ছেন।

১৯৫৬ সালের ১৫ জুলাই কলকাতায় জন্ম অশোক সেনের। ১৯৭৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ওই কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন। সেখানে পদার্থবিদ অমলকুমার রায়চৌধুরীর পড়ানো ও গবেষণা তাঁকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করেছিল। স্ট্রিং থিয়োরি, কৃষ্ণগহ্বরের এনট্রপি এবং স্ট্রিং ফিল্ড থিয়োরি নিয়ে অশোক সেনের গবেষণা তাত্ত্বিক পদার্থবিদ্যায় বদল এনেছে।

স্ট্রিং থিয়োরিতে তাঁর অন্যতম উল্লেখযোগ্য অবদান ‘এস-ডুয়ালিটি’ নিয়ে গবেষণা। এই কাজ থেকে বিভিন্ন স্ট্রিং থিয়োরিকে একটি বৃহত্তর তত্ত্বের ভিন্ন রূপ হিসেবে বোঝার পথ তৈরি হয়। একাধিক আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হয়েছেন অশোক সেন। সুইডিশ পদার্থবিদ অস্কার ক্লেইনের নামে ১৯৮৮ সালে এই পদক চালু হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments