নয়াদিল্লি: পারদ চড়ছে দিল্লিতে। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। পাশাপাশি সিজেপির সদস্য অভিজিৎ দিপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে দিল্লি বিমান বন্দর থেকে আটক করা হয়েছে। শনিবার সকালে দিল্লি বিমান বন্দরে পৌঁছতেই তাঁদের বাধা দেওয়া হয়। পরে আটক করা হয়।
এদিন যন্তরমন্তরে যাওয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছে ধ্রুবকে। ভোট চুরির অভিযোগে ককরোচরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। বাম এবং মমতার তৃণমূল ও আপ এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে।
যন্তর মন্তরে অশান্তির আশঙ্কায় আগেই তাঁকে আটক করা হয়েছে। প্রায় ৫০ জন পুলিশের একটি বড় বাহিনী অদিন গুরুগ্রামে গিয়ে ধ্রুব রাঠির বাড়িতে হাজির হয় শনিবার সকালে। এই খবর সামনে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তাঁরা। যন্তর মন্তরে কাউকে দেখে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত ১৫০ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।




