HomeTop Newsদমদমে CESC-র ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ড

দমদমে CESC-র ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নাগেরবাজারে দাউ দাউ করে জ্বলছে আগুন

ফের আগুনের ঘটনা শহর কলকাতায়। নাগেরবাজার CESC ট্রান্সফরমারে লাগে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। চলে দ্রুত আগুন নেভানোর কাজ।

আগুন লাগার পরেই স্থানীয় মানুষের তৎপরতায় প্রশাসন এবং দমকল বাহিনীতে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নাগেরবাজারের বাবুতলা এলাকায় ট্রান্সফরমারের আগুন জ্বলতে দেখেন বাসিন্দারা। ব্যস্ত রাস্তার পারে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments