Homeরাজ্য'মমতার সঙ্গেই', জানালেন রথীন

‘মমতার সঙ্গেই’, জানালেন রথীন

ঋত-শিবিরে নাম থাকা বিধায়কের অবস্থান স্পষ্ট

নিজস্ব প্রতিনিধি: ‘ঋতব্রত তৃণমূল’ বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন, আছেন এবং থাকবেন—স্পষ্ট জানিয়ে দিলেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। বিধানসভা নির্বাচনে মমতার দেওয়া টিকিটেই জিতেছেন, তাই তাঁকে ছেড়ে যাওয়ার প্রশ্নও নেই বলে জানিয়েছেন তিনি।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূলের সংসদীয় ও বিধানসভা রাজনীতিতে ভাঙন দেখা দেয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬৫ জন বিধায়ককে নিয়ে পৃথক শিবিরের দাবি ওঠে। সেই তালিকায় রথীন ঘোষের নামও ছিল। ঋতব্রতকে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত করার ক্ষেত্রেও ওই বিধায়কদের সমর্থন ছিল। এই পরিস্থিতিতে মমতা বার বার ‘ঘরে ফেরার’ আহ্বান জানিয়েছেন। কয়েক দিন আগেই আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকী মমতার সঙ্গে থাকার কথা জানান। এ বার রথীনের মন্তব্যে সেই তালিকা আরও বাড়ল।

রথীন বলেন, “ঋতব্রত তৃণমূল বলে কিছু নেই। তিনি শুধুমাত্র বিরোধী দলনেতা। মমতাকে দেখেই রাজনীতি করছি।” মমতার কর্মসূচিতেও তৃণমূল কর্মী হিসাবেই থাকার কথা জানিয়েছেন তিনি। কালীঘাটপন্থী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ও রথীনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments