HomeLive Updatesদলত্যাগকে বৈধ প্রমাণে সুদীপদের মরিয়া যুক্তি, স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় তৃণমূল

দলত্যাগকে বৈধ প্রমাণে সুদীপদের মরিয়া যুক্তি, স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় তৃণমূল

দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খারিজের প্রশ্ন ওঠে না, দাবি বিদ্রোহীদের

ওয়েব ডেস্ক:  তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিআই (NCPI)-তে যোগদানের সিদ্ধান্তকে সাংবিধানিক ও সংসদীয় বিধিসম্মত বলে দাবি করলেন ২০ বিদ্রোহী সাংসদ। তাঁদের সাংসদ পদ খারিজের দাবিতে তৃণমূলের দায়ের করা আবেদনের জবাবে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মঙ্গলবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তাঁরা। প্রত্যেক সাংসদের তরফে জমা পড়েছে ১৭-১৮ পাতার পৃথক লিখিত জবাব। দলত্যাগের অভিযোগের বিরুদ্ধে আইনি যুক্তি সাজিয়েই নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তাঁরা।

লোকসভার সচিবালয়ের নির্ধারিত সময়সীমার শেষ দিনেই এই জবাব জমা পড়ে। এনসিপিআইয়ের সংসদীয় নেত্রী কাকলি ঘোষদস্তিদার জানিয়েছেন, সংসদীয় ও সাংবিধানিক সমস্ত নিয়ম মেনেই তাঁরা নতুন দলে যোগ দিয়েছেন। তাঁদের এই সিদ্ধান্তের জন্য দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খারিজের প্রশ্ন ওঠে না বলেও দাবি বিদ্রোহীদের।

আরও পড়ুন 

আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্তে বিতর্ক, চুক্তির শর্ত প্রকাশের দাবি তৃণমূলের

উল্লেখ্য, তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০ সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন। অভিযোগ, তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে অন্য দলে যোগ দিয়ে তাঁরা সাংসদ হিসেবে নিজেদের অবস্থান বদলেছেন। অন্যদিকে, বিদ্রোহীদের দাবি, তাঁদের পদক্ষেপ নিছক দলত্যাগ নয়, বরং বৃহত্তর সংসদীয় গোষ্ঠীর সিদ্ধান্ত এবং এনসিপিআইয়ের সঙ্গে সংযুক্তির সাংবিধানিক প্রক্রিয়া।

আগস্টের শেষ সপ্তাহ থেকে একাধিকবার সময় চেয়েছিলেন অভিযুক্ত সাংসদরা। প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং আইনজীবীদের পরামর্শ নিয়ে জবাব তৈরির যুক্তি দিয়েছিলেন তাঁরা। এবার জবাব জমা পড়ায় পরবর্তী পদক্ষেপ স্পিকার ওম বিড়লার।

তাঁর সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে ২০ সাংসদের ভবিষ্যৎ। ফলে তৃণমূলের অন্দরের ক্ষমতার লড়াই এবার গুরুত্বপূর্ণ আইনি ও সাংবিধানিক পরীক্ষার মুখে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments