HomeBig Breakingসম্পত্তির লোভে বাবা-মাকে অবহেলা? বড় শাস্তি আনছে এই রাজ্য

সম্পত্তির লোভে বাবা-মাকে অবহেলা? বড় শাস্তি আনছে এই রাজ্য

ওয়েব ডেস্ক: সন্তানের ভবিষ্যত তৈরি করতে সারাজীবন নিজেদের স্বার্থ ত্যাগ করেন বাবা মা। জীবনের সায়াহ্নে এসে অনেক সময় সেই সন্তানের কাছে প্রতারিত হতে হয়। সন্তানের ভালোর জন্য সমস্ত সঞ্চয় সহায় সম্বলটুকু হারিয়ে ফেলেন। জীবনের যে সময় একটু আশ্রয়ের প্রয়োজন হয়, সেই সময়ই সন্তানেরা অনেক সময় হাত ছেড়ে দেন অসহায় বাবা-মায়ের। এবার থেকে বাবা-মায়ের সম্পত্তি লিখিয়ে নিয়ে অবহেলা বা অত্যাচার করলে রেহাই মিলবে না। এমনি কড়া শাস্তির ব্যবস্থা আনছে কেরলম।
মুখ্যমন্ত্রী ভিডি সতীশন কড়া বার্তা দিয়ে বলেছেন, বাবা-মায়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর তাঁদের অবহেলা বা অত্যাচার করলে সন্তানদের তিন বছরের কারাদণ্ড হতে পারে। এই বিষয়ে একটি নতুন বিল ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় পাশ হয়েছে। বয়স্ক নাগরিকদের সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করতেই এই আইন আনা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গত অক্টোবর মাসে কেরলম বিধানসভায় বিলটি পাশ করা হয়। রাজ্যপালের সম্মতি মিললেই সেটি আইনে পরিণত হবে। মুখ্যমন্ত্রীর কথায়, বাবা-মায়ের সম্পত্তি পাওয়ার পর তাঁদের রাস্তায় বের করে দিলে তিন বছরের জেলের নিয়ম রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সন্তানদের মানুষ করতে চরম কষ্ট করেন বাবা মায়েরা। কিন্তু সেই সন্তান প্রতিষ্ঠিত হয়েই সবটা ভুলে যায়। সেই মানসিকতার বদল করতে কড়া শাস্তির বিধান আনতে চলেছে কেরলম।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments