HomeTop Newsবিজয় দিবসেই দেশে ফিরতে চান হাসিনা, দিল্লি থেকে ঢাকায় ফেরার দিন ঘোষণা

বিজয় দিবসেই দেশে ফিরতে চান হাসিনা, দিল্লি থেকে ঢাকায় ফেরার দিন ঘোষণা

দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ভারতে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওয়েব ডেস্ক : বাংলাদেশের রাজনীতিতে নতুন করে জল্পনা ও আলোড়ন। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ভারতে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিজয় দিবসকেই প্রত্যাবর্তনের দিন হিসেবে বেছে নিয়েছেন আওয়ামি লিগের সভানেত্রী। এই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট দিন ঘোষণা করলেন তিনি। মঙ্গলবার রয়টার্সকে তাঁর মুখপাত্র এই কথা জানিয়েছেন।

হাসিনার দেশে ফেরার পরিকল্পনার পাশাপাশি সামনে এসেছে বাংলাদেশের সরকারের কাছে তাঁর বিশেষ দাবি। মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর যুক্তি, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই তাঁকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই দেশে ফেরানোর ব্যবস্থাও বাংলাদেশ সরকারেরই করা উচিত বলে মনে করছেন তিনি।

‘মা আহার’ ক্যান্টিনের সংখ্যা দ্বিগুণ! নতুন ৫০০টি ক্যান্টিনের ঘোষণা মুখ্যমন্ত্রীর, থাকছে নিরামিষ খাবারও

তাৎপর্যপূর্ণ ভাবে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করে বাংলাদেশ। সেই ঐতিহাসিক দিনেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে রাজনৈতিক বার্তা দিতে চাইলেন হাসিনা, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

তবে তাঁর প্রত্যাবর্তনের পথে রয়েছে বড় আইনি ও রাজনৈতিক বাধা। ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন হাসিনা। তার পর থেকে ভারতে রয়েছেন তিনি। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। ফলে ১৬ ডিসেম্বর তাঁর ঘোষিত প্রত্যাবর্তন পরিকল্পনা বাস্তবায়িত হয় কি না, এখন সেদিকেই নজর বাংলাদেশের রাজনৈতিক মহলের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments