HomeScrollজ্ঞানেশ-বিরোধী আন্দোলনে কি ইতি, এবার জনতার দরবারে ককরোচরা?

জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে কি ইতি, এবার জনতার দরবারে ককরোচরা?

‘জ্ঞানেশ হঠাও’ স্লোগান কি তবে অতীত?

কণাদ দাশগুপ্ত

‘জ্ঞানেশ হঠাও’ স্লোগান কি তবে অতীত?

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি থেকে ‘স্কুল ঠিক করো’—একের পর এক ইস্যুতে সরব হয়ে রাজনৈতিক পরিচিতি তৈরির চেষ্টা করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এবার সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছেদ টেনেই কি নতুন পথে হাঁটতে চাইছে তারা? দলের নতুন কর্মসূচি ‘ক্যায়া বোলতি পাবলিক’ ঘিরে রাজনৈতিক মহলে উঠছে এমনই প্রশ্ন। কারণ, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের পর এবার সরাসরি সাধারণ মানুষের দরবারে হাজির হওয়ার পরিকল্পনা নিয়েছে সিজেপি।

আগামী ২২ নভেম্বর গোয়া থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। গোয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘চল্লা কিতেম গোয়া?’ অর্থাৎ, গোয়ায় কী চলছে? পরবর্তী সময়ে দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছে স্থানীয় মানুষের অভাব-অভিযোগ এবং সমস্যার কথা শুনবেন দলের নেতারা। জমি, নিরাপত্তা, পরিবহণ, শ্রমিকের অধিকার থেকে শিক্ষা—বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহই এই কর্মসূচির লক্ষ্য।

আরও পড়ুন:

বাংলার রাস্তা-সেতু উন্নয়নে ১০৫৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের! কোন কোন প্রকল্পে মিলল অনুমোদন?

বৃহস্পতিবার সিজেপির গোয়া নেত্রী আফরিন শেখ বলেন, যুবসমাজ কী করছে, তা নিয়ে মানুষের প্রশ্নের জবাব দিতেই তরুণেরা এবার পথে নামছেন। রবিবার পানাজির কনভেনশন সেন্টারে আয়োজিত কর্মসূচিতে যে কোনও মতাদর্শের মানুষ অংশ নিতে পারবেন।

সিজেপির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি আন্দোলনের ঝাঁঝ কি কমাতে চাইছে সিজেপি? নাকি জাতীয় স্তরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে আন্দোলনের পরিসর বদলাচ্ছে? ‘ক্যায়া বোলতি পাবলিক’ কর্মসূচিতে সেই প্রশ্নের উত্তর মিলবে কি না, এখন সেটাই দেখার। আপাতত জ্ঞানেশ-বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে দলের নীরবতাই নতুন রাজনৈতিক কৌতূহল তৈরি করেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments