HomeScrollবার-বি-কিউয়ে আগুনে পুড়েছিল শরীর, ৬৮দিনের লড়াই থামল নিকিতার

বার-বি-কিউয়ে আগুনে পুড়েছিল শরীর, ৬৮দিনের লড়াই থামল নিকিতার

ওয়েব ডেস্ক: সামান্য সতর্কতা মুহূর্তের মধ্যে জীবন বদলে যেতে পারে ফের প্রমাণিত। বিয়ের পর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন চোপড়ার নিকিতা সাহা। সিটঙে বার-বি-কিউয়ের আগুনে ঝলসে গিয়েছিলেন তিনি। ৬৮ দিন লড়াই করার পর থেমে গেল নিকিতার জীবন। গত ১৩ সেপ্টেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। তারপর থেকে পেরিয়ে গিয়েছে দু মাসের বেশি সময়।

প্রথমে শিলিগুড়ি হাসপাতাল, পরে কলকাতার বাঙুরে ভর্তি ছিলেন নিকিতা। দীর্ঘ দু মাসের বেশি সময় ধরে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হারতে হয়েছে তাঁকে। তার শরীরে প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানা যায়। ধীরে ধীরে উন্নত হচ্ছিল তাঁর শারীরিক অবস্থার। অক্সিজেনের প্রয়োজন ছিল না। তাঁর স্কিন গ্রাফটিং করা সম্ভব ছিল না। তার উন্নত মানের ড্রেসিং প্রয়োজন হয়েছিল। জেনারেল বেডেও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সংক্রমণের জেড়ে বিপত্তি বাড়ে। আই সি ইউ তে নেওয়ার পরিস্থিতি হলে পর পরিবারের পক্ষ থেকে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হয় নিকিতা। বাইরের সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে ত্বক। কিন্তু সেটাই নষ্ট হয়ে গেলে সংক্রমণ বাড়তে থাকে। এরজেরে বিপদ বাড়ে।

এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু এবার খুনের মামলা রুজু হতে পারে।পুলিশ সূত্রে খবর, বুধবার কার্শিয়াং থানার আইসি বদল হয়েছে। নতুন আইসি হিসেবে যোগ দিচ্ছেন পার্থসারথি চন্দ। কাজে যোগ দিয়েই বার্বিকিউ কাণ্ড নিয়েই তাঁকে তদন্ত করে মামলার যাবতীয় কাজ এগোনোর নির্দেশ উপরমহল থেকে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments