HomeTop News‘প্রয়োজন পড়লে কয়েক সেকেন্ডেই পুলিশ পৌঁছে যাবে’, কলকাতা মেডিক্যালে অশান্তি নিয়ে কড়া...

‘প্রয়োজন পড়লে কয়েক সেকেন্ডেই পুলিশ পৌঁছে যাবে’, কলকাতা মেডিক্যালে অশান্তি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শোকজের প্রতিবাদে ঘেরাও, কলকাতা মেডিক্যালে অচলাবস্থার আশঙ্কা! কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ঘটনার সূত্রপাত গত ১৭ অক্টোবর উত্তর কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায়। ওই দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয় এবং ২৫ জন আহত হন। আহতদের একাংশকে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের কয়েক জন জুনিয়র চিকিৎসক ও ইন্টার্ন। তাঁদের অভিযোগ ছিল, সরকারি মেডিক্যাল কলেজে উন্নত চিকিৎসার পরিকাঠামো থাকা সত্ত্বেও গুরুতর আহতদের কেন বেসরকারি হাসপাতালে পাঠানো হল? হাসপাতালের পরিকাঠামো, ওষুধ ও জরুরি চিকিৎসার সরঞ্জাম নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

মঙ্গলবার এই ঘটনায় আট ইন্টার্নকে শোকজ নোটিস পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, ঘটনার সময় তাঁরা কেন নির্ধারিত ডিউটিতে ছিলেন না এবং কেন তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপ করা হবে না। তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

ভোররাতে পাম অ্যাভিনিউয়ে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

নোটিসের প্রতিবাদে বুধবার সকাল থেকেই কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নরা। তাঁদের দাবি, কেন আট জনকে শোকজ করা হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি তদন্ত কমিটির রিপোর্টও প্রকাশ করতে হবে। বিক্ষোভের একপর্যায়ে দীর্ঘক্ষণ অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করে রাখা হয়। এর মধ্যেই হাসপাতাল চত্বরে এবিভিপি সদস্যদের সঙ্গে বিক্ষোভকারী চিকিৎসকদের সংঘর্ষের অভিযোগ ওঠে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমার সাথে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে , পরিস্থিতির ওপর নজর রেখেছি। অধ্যক্ষ যা সাহায্য চাইবেন আমরা প্রশাসনিক ভাবে সব সাহায্য করব, গুন্ডামি হাসপাতালে বরদাস্ত করা হবে না। কমিউনিস্টদের নৈরাজ্য তৈরির জায়গা মেডিক্যাল কলেজ নয়, স্পষ্ট বলে দিলাম, কর্তৃপক্ষ পুলিশের সাহায্য চাইলে কয়েক সেকেন্ড লাগবে, পুলিশ যা করার করবে।”

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments