HomeBig Breakingঘূর্ণিঝড়ের জেরে পুরীতে বন্ধ এই মন্দির, কবে থেকে ফের দর্শন?

ঘূর্ণিঝড়ের জেরে পুরীতে বন্ধ এই মন্দির, কবে থেকে ফের দর্শন?

ওয়েব ডেস্ক: ধেয়ে আসছে বছরের তৃতীয় ঘূর্ণিঝড় আখবান। ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পুরীর জগন্নাথ দর্শনে। আখবানের আগে অর্ণব এবং মুরাসু দুটি ঝড় আছড়ে পড়েছিল অন্ধ্রপ্রদেশে। সেই সময় পুরীতে খুব বেশি প্রভাব পড়েনি। এবার আখবানের প্রভাব পড়তে চলেছে পুরীতে। সেই কারণে পর্যটকদের আগে থেকেই সতর্ক করা হয়েছে।

পর্যটকরা যাতে সমুদ্রে না নামে সেই বিষয়েই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।  ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের স্নান করায় যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমন জগন্নাথ দেবদর্শনের ক্ষেত্রেও নির্দেশ রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরীতে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। কোনও রকম বিপদ যাতে না ঘটে, তার জন্য সমুদ্র সৈকতে চলছে মাইকিং।

ঘূর্ণিঝড়ের জেরে পুরীতে বন্ধ এই মন্দির, কবে থেকে ফের দর্শন?

জানা গেছে, ঘূর্ণিঝড় আখবানের প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি তথা গুণ্ডিচা মন্দির। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে খবর। ভারী বৃষ্টির কারণে আগামী তিন দিনের জন্য দর্শনার্থীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য এই গণ্ডিতে মন্দিরের দরজা বন্ধ রাখা হচ্ছে। প্রতিদিনই এই মন্দিরে ভক্তদের ভিড় জমে।

আখবানের কারণে সতর্কতা রয়েছে উড়িষ্যায়। সেই প্রভাব পুরীতেও পড়তে পারে বলে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরীর জগন্নাথ মন্দির চালু থাকবে বলে জানিয়েছে মন দিয়ে প্রশাসন। তবে আবহাওয়ার সর্তকতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments