HomeScrollবিধায়কের মেয়ের বিয়েতে ঘড়াদৌড় কম্পিটিশন! পুরস্কার কী? জানলে চমকে উঠবেন

বিধায়কের মেয়ের বিয়েতে ঘড়াদৌড় কম্পিটিশন! পুরস্কার কী? জানলে চমকে উঠবেন

বিয়ের আয়োজনে কী কী থাকছে? অনুষ্ঠানই বা কেমন হবে? জেনে নিন সবটা

ওয়েব ডেস্ক: মেয়ের বিয়ে উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করছেন বিহারের বিধায়ক অনন্ত সিং। বিজয়ী পাবেন ভালবাসা, সম্মান আর একটি থার এসইউভি গাড়ি। অনন্ত-কন্যা শিবাঙ্গী বিয়ে করছেন ঋষিকেশ কুমারকে, যিনি ‘অঙ্কিত’ নামেও পরিচিত। তিনি কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে। তাঁদের বাড়ি পটনার বিহতার কৃষ্ণনগরে।

আগামী বুধবার বিয়ের দিনই হবে এই প্রতিযোগিতা। সারা দেশ থেকে বিশেষ জাতের ঘোড়া আসছে। এই ঘোড়াগুলির বিশেষত্ব, দৌড়ানোর সময় এরা একসঙ্গে দু’টি পা উপরে তোলে। এই অনন্য ভঙ্গি দেখার জন্য ঘোড়াপ্রেমীরা বিশেষ উচ্ছ্বসিত। এখন পর্যন্ত প্রায় ৫০টি ঘোড়া নওয়াদায় পৌঁছে গিয়েছে। আয়োজকদের আশা, ২০০টিরও বেশি ঘোড়া অংশ নেবে। নওয়াদার বিশাল মাঠে অনুশীলনও চলছে। সেখানে হাজির ছিলেন অনন্ত সিং নিজেই।

আরও পড়ুন:

বার্ড ফ্লু-র বিরুদ্ধে লড়াইয়ে নয়া হাতিয়ার, দেশেই তৈরি প্রথম টিকা

নওয়াদায় ঐতিহাসিকভাবেই ঘোড়দৌড় হয়ে আসছে। সময়ের সঙ্গে তার প্রচলন কিছুটা কমলেও ‘ছোট সরকার’ নামে পরিচিত অনন্ত সিং সেই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন। বিয়েতে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা ও রাজস্থান-সহ বিভিন্ন রাজ্য থেকে অতিথিরা আসবেন। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনন্তের স্ত্রী ও প্রাক্তন বিধায়ক নীলম দেবী লাদমার মা ব্রহ্মাণী মন্দিরে প্রথম আমন্ত্রণপত্র নিবেদন করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments