ওয়েব ডেস্ক : ১০ কোটি লাল কাঁকড়ার মিছিল অস্ট্রেলিয়ায়। যার জেরে ক্রিসমাস আইল্যান্ডের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। লাল কাঁকড়াতে ছেয়ে গিয়েছে গোটা দ্বীপ। প্রতিবছর অস্ট্রেলিয়র ক্রিসমাস আইল্যান্ডের এই দৃশ্য দেখতে পাওয়া যায়। গোটা দ্বীপ ভরে যায় লাল কাঁকড়াতে। দূর থেকে দেখে মনে হবে যেন লাল গালিচা।
বছরের একটি নির্দিষ্ট সময়ে বন থেকে কোটি কোটি লাল কাঁকড়াকে দেখা যায় সমুদ্রের দিকে হেঁটে যেতে। প্রজননের উদ্দেশ্যে বর্ষার শুরুতেই এই অভিযান করতে দেখা যায় তাঁদের। সবথেকে বড় বিষয়, লাল কাঁকড়ার এই যাত্রা নির্ভর করে জোয়ার ভাটার ওপরে। সমুদ্রে গিয়ে নির্দিষ্ট সময়ে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে।
জানা যায়, ভোরের আলো ফোটার আগে উপযুক্ত জায়গায়, উপযুক্ত সময়ে ডিম ছাড়ার প্রক্রিয়া শুরু করে ছোট ছোটো লাল কাঁকড়া। এই সময় র্সাতায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে একাধিক রাস্তা বন্ধ রাখার হয়। প্রাকৃতিকভাবে প্রতিবছর নির্দিষ্ট সময়ে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। সেই দৃশ্য দেখতে অনেকে ভিড় জমান এই আইল্যান্ডে। প্রকৃতির এই দৃশ্য সত্যি অবিশ্বাস্য। এই দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতির কোনায় কোনায় লুকিয়ে থাকা বিষ্ময়কে।




