HomeBig Breaking'দ্রুত অপরাধী ধরা পড়বে', পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

‘দ্রুত অপরাধী ধরা পড়বে’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

ওয়েব ডেস্ক: ডিজে সংক্রান্ত মামলায় পাওয়া অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার শুনানি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যাঁরা আইনকে পকেটে রেখে, পুলিশ প্রশাসনকে নিস্ক্রিয় করে রাজত্ব ও অহঙ্কার দেখিয়েছে, আইন অনুযায়ী তাঁদের  বিচার হবে। সবকিছুর তদন্ত করে বিচার হবে। পানিহাটি নিয়েও মুখ খুলেছেন তিনি।

পানিহাটিতে বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে তাঁর মন্তব্য, তদন্ত শুরু হয়েছে। সময়ে গ্রেপ্তার হবে। দ্রুত গ্রেপ্তার হবে। রত্না দেবনাথের বক্তব্যের বিকৃত করছে বিরোধীরা। সেই প্রসঙ্গেও বলেছেন, তিনি নিজের মেয়েকে হারিয়েছেন। তাংর যন্ত্রনার জায়গা থেকে তিনি বলেছেন। তারপরেও তদন্ত হবে ওই ঘটনার। ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের পাশে থাকার প্রসঙ্গে তিনি বলেন,  চাকরি প্রদানের আবেদনের ফর্ম দেওয়া শুরু হচ্ছে আজ থেকে চলবে মাঝ ডিসেম্বর পর্যন্ত।

এনকাউন্টার প্রসঙ্গে তাঁর মন্তব্য, পুলিশকে গুলি করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে পুলিশের গুলিতে নিকেশ রতন শেখ। গোটা ঘটনার তদন্তভার হাতে নিতে পারে সিআইডি। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক। রাজ্যের দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধিও হয়েছে! এই নিয়ে বিজ্ঞপ্তি জারি শ্রম দফতরের। এক ধাক্কায় দৈনিক ১১০ টাকা মজুরি বাড়াল রাজ্য সরকার। গ্রুপ ডি কর্মীদের দৈনিক মজুরি ৪৮৭ টাকা থেকে বাড়িয়ে ৫৯৭ টাকা করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments