ওয়েব ডেস্ক: CRPF ক্যাম্পে হামলার ৫দিনের মধ্যেই সাফল্য সেনার। কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালানোর পরে অভিযান শুরু হয়। ওই ঘটনায় জড়িত লস্কর-ই-তৈবার কম্যান্ডার-সহ দুই জঙ্গি খতম। নিহতের তালিকায় রয়েছে স্থানীয় লস্কর কম্যান্ডার লতিফ ভাটও। তাঁর বিরুদ্ধে একাধিক হামলা চালানোর অভিযোগও রয়েছে।
সূত্রের খবর, গত বুধবার কুলগামের CRPF ক্যাম্পে হামলা চালিয়েছিল তিন জঙ্গি। তারা বাইক চালিয়ে এসে ওই ক্যাম্পে হামলা চালিয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনার পাঁচ দিনের আগেই জঙ্গিদের হদিশ পেয়ে নিরাপত্তা বাহিনী। হামলা চালানোর পর থেকে অভিযান শুরু করেছিল সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। অতি দ্রুত সন্দেহভাজনদের চিহ্নিত করে খতম করেছে নিরাপত্তা বাহিনী। কমান্ডার নতিফের খোঁজ পেতে আর্থিক পুরস্কারো ঘোষণা করা হয়েছিল। যে বা যাঁরা তার খোঁজ দিতে পারবে, তাঁদের ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। অবশেষে জঙ্গিদের খুঁজে বের করে নিকেশ করা হয়েছে।
গত অমরনাথ যাত্রার সময় নিরাপত্তায় মোতায়েন এক পুলিশকর্মীকে হত্যা এবং কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার সঙ্গেও লতিফের নাম জড়িয়েছিল। কিন্তু সেই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।




