HomeBig Breakingবছরের পর বছর আবেদন, তবু মেলেনি ঘর! নতুন সার্ভেতে আশায় পুরাতন মালদা

বছরের পর বছর আবেদন, তবু মেলেনি ঘর! নতুন সার্ভেতে আশায় পুরাতন মালদা

ওয়েব ডেস্ক: আবাস যোজনায় দুর্নীতি নতুন নয়। রাজ্যে পালাবদলের পরে আবাস যোজনাতে দু্র্নীতি প্রকাশ্যে এসেছে। বহু অযোগ্য উপভোক্তারা টাকা নিয়েছেন বলে অভিযোগ। সেই টাকা ফেরত নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখতে সিট গঠন করার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বঞ্চিত মালদার বহু পরিবার। আবাস পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা পাননি।

জানা গিয়েছে, পুরাতন মালদা ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত—মহিষবাথানি, মুচিয়া ও সাহাপুর। অভিযোগ উঠেছে, তৃণমূল সরকারের আমলে এই তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক যোগ্য উপভোক্তার নাম কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার পোর্টালে নথিভুক্ত হয়নি। তারফলে চরম সমস্যায় পড়েছেন অনেকে। স্থানীয়দের দাবি, ২০১১ সালের পর থেকে একাধিকবার বাড়ির জন্য আবেদন জানিয়ে ছিলেন তাঁরা। কিন্তু তাঁদের সঠিক  সার্ভে করা হয়নি।

বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে পালাবদল হয়েছে। রাজনৈতিক পালাবদলের পরে দুর্নীতি প্রকাশ্যে এসেছে। নতুন করে আবাস যোজনাতে যাঁদের নাম রয়েছে, যাঁরা যোগ্য সবার ভেরিফিকেশন শুরু হয়েছে। জেলা প্রশাসনের তরফেও বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় উপভোক্তাদের তালিকা তৈরির কাজ চলছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments