কলকাতা: মুর্শিদাবাদ জেলায় ফের রাজনৈতিক দলবদল। পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন হজবিবিডাঙা ও রসুলপুর অঞ্চলের একাধিক সদস্য ও সদস্যা। এই যোগদানের ফলে হজবিবিডাঙা পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে।
জানা গিয়েছে, আগে এই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য ছিলেন ৮ জন, কংগ্রেসের ৬ জন। দলবদলের পর কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ৮, আর তৃণমূলের কমে দাঁড়িয়েছে ৬।
আরও পড়ুন:
কালীপুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা! জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু স্কুলছাত্রীর
ফলে পঞ্চায়েতের ক্ষমতা কংগ্রেসের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে নবগ্রাম ব্লকের পশ্চিম জোনের কংগ্রেস ব্লক সভাপতি মীর বাদাম আলী জানান, খুব শীঘ্রই হজবিবিডাঙা পঞ্চায়েত কংগ্রেসের দখলে আসবে বলে তাঁরা আশাবাদী।
তবে শেষ পর্যন্ত পঞ্চায়েতের ক্ষমতা কার হাতে যায়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।




