HomeBig Breakingটালিগঞ্জে মালা রায়কে ঘিরে 'চোর' স্লোগান, ছট পুজোর পরিদর্শনে গিয়ে বিক্ষোভ

টালিগঞ্জে মালা রায়কে ঘিরে ‘চোর’ স্লোগান, ছট পুজোর পরিদর্শনে গিয়ে বিক্ষোভ

ওয়েব ডেস্ক: ছটপুজো উপলক্ষে টালিগঞ্জে পরিদর্শনে গিয়েছিলেন এনসিপিআই সাংসদ মালা রায়। পরিদর্শনের গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দিতে শোনা গিয়েছে। বিগত ১৫ বছরে এলাকায় অত্যাচার চালানোর অভিযোগ যেমন ছিল, তেমন একাধিক পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগও রয়েছে। সব কিছু নিয়েই ক্ষোভ জমেছিল মানুষের মনে।

রবিবার ছটপুজো উপলক্ষ্যে টালিগঞ্জে পরিদর্শন করতে যান। তাঁকে ঘিরে চোর চোর স্লোগান দিতে শোনা গিয়েছে। ছটপুজো পালনে বাধা দেওয়ার অভিযোগও ওঠে সাংসদের বিরুদ্ধে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। সাধারণ মানুষের অভিযোগ, ছটপুজোর ব্যবস্থা করা হয়েছে অনুমতি নিয়ে। শান্তি শৃঙ্খলার মধ্যে পুজো করাতে চান। সাংসদ মালা রায় দালালদের নিয়ে এসে সেই কাজে বাধা দিচ্ছে। একজন মহিলা হয়ে নারীদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে বাধা দেওয়া হচ্ছে। বাড়ি থেকে বের করে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ১৫ বছর ধরে অত্যাচার করেছেন মালা রায়। কোনওরকম সুরক্ষা পাননি সাধারণ মহিলারা।

দীর্ঘদিন ধরে অত্যাচারের প্রতিবাদ স্বরূপ এদিন আন্দোলন করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে টালিগঞ্জ থানার পুলিশ। বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন তিনি। এর আগেও একাধিকবার দল বদলেছেন তিনি। রাজনৈতিক শিবির বদলালেও তাঁর বিরুদ্ধে পুরনো ক্ষোভ থেকেই গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments