HomeScrollপ্রথম ভারতীয় হিসেবে ইতিহাস লিখলেন লক্ষ্য সেন, জানলে আপনার গর্ব হবে

প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস লিখলেন লক্ষ্য সেন, জানলে আপনার গর্ব হবে

কোন খেতাব জয় করে নজির গড়লেন ভারতের ব্যাডমিন্টন তারকা? জেনে নিন

ওয়েব ডেস্ক: রবির সকালে এক নতুন ইতিহাস লিখলেন ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। প্রথম ভারতীয় হিসেবে জিতলেন জাপান মাস্টার্সের খেতাব। ফাইনালে বিশ্বের ১৩ নম্বর এই খেলোয়াড় ১৩-২১, ২১-১৮, ২১-১৪ ব্যবধানে হারালেন বিশ্বের ১৫ নম্বর খেলোয়ার জাপানের কোকি ওয়াতানাবেকে। টানা দু’টি মাস্টার্স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন তিনি।

যদিও এই ম্যাচের শুরুটা ভালো হয়নি লক্ষ্যের। প্রথম গেমে ওয়াতানাবে আগ্রাসী খেলে ৬-১ এগিয়ে যান। লক্ষ্য ব্যবধান কমালেও ভুলের সুযোগ নিয়ে জাপানি খেলোয়াড় ১৮-১২ এগিয়ে যান এবং গেম জেতেন ২১-১৩ পয়েন্টে।

দ্বিতীয় গেমে কৌশল বদলে দারুণ ফেরেন লক্ষ্য। শুরুতেই ৫-০ এগিয়ে যান তিনি। একসময় ১০-১৯ পিছিয়ে থেকে টানা সাত পয়েন্ট জিতে ১৭-১৯ করেন ওয়াতানাবে। কিন্তু শেষ মুহূর্তে আবার জ্বলে ওঠেন লক্ষ্য, গেম জেতেন ২১-১৮ ব্যবধানে।

আরও পড়ুন:

শেষ বলে কিস্তিমাত! ওমানভূমে পাকবধ করে এশিয়া সেরা ভারত

তৃতীয় গেমে আক্রমণ আরও বাড়ান লক্ষ্য। ৩-৩ থেকে ৯-৬ এগিয়ে গিয়ে খেলার নিয়ন্ত্রণ নেন। এরপর ব্যবধান হয় ১৬-৭। শেষ পর্যন্ত ২১-১৪ ব্যবধানে গেম ও ম্যাচ জেতেন তিনি। এক ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে চুপ হয়ে যান জাপানের দর্শকরা।

এই জয়ে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে ওঠার আশাও টিকে রইল লক্ষ্যের। জাপান মাস্টার্সের আগে তাঁর পয়েন্ট ছিল ৬৪,৯৮০, র‍্যাঙ্কিং ১২। চ্যাম্পিয়ন হয়ে আরও ৯,২০০ পয়েন্ট পেয়ে মোট ৭৪,১৮০ নিয়ে তিনি উঠে এলেন ছয় নম্বরে। তবে যোগ্যতা এখনও নিশ্চিত নয়। ১৭ থেকে ২২ নভেম্বর হংকং ওপেন। সেখানে কোয়ার্টার ফাইনালে পৌঁছোলেই ছাড়পত্র পাবেন লক্ষ্য।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments