HomeTop Newsছট পুজোয় বাড়ি ফেরার চিন্তা শেষ! হাওড়া থেকে স্পেশাল ট্রেন, জেনে নিন...

ছট পুজোয় বাড়ি ফেরার চিন্তা শেষ! হাওড়া থেকে স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি

ছট পুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে হাওড়া থেকে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত

ওয়েব ডেস্ক : ছট পুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে হাওড়া থেকে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত। উৎসবের মরশুমে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। বিশেষ বিষয় হল, এই ট্রেনে যাত্রার জন্য আগাম রিজার্ভেশনের ঝক্কি নেই। ফলে শেষ মুহূর্তে বাড়ি ফেরার পরিকল্পনা করলেও যাত্রীরা সুবিধা পেতে পারেন।

শনিবার হাওড়া থেকে পাটনা রওনা দেবে ০৩০৫৩ নম্বর বিশেষ ট্রেন। ১৫ নভেম্বর পাটনা থেকে হাওড়ায় ফিরবে ০৩০৫৪ ট্রেন। জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলা হাওড়া থেকে ছাড়বে ০৩০৫৩ নম্বর বিশেষ ট্রেন। ১৫ নভেম্বর সকাল ১০টায় পাটনা থেকে ছাড়বে ০৩০৫৪ নম্বর বিশেষ ট্রেন।

ছটপুজোর মরশুমে বাংলা ও বিহারের মধ্যে যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে হাওড়া ও পাটনার মধ্যে একজোড়া বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। শনিবার, ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় হাওড়া স্টেশন থেকে ০৩০৫৩ নম্বর বিশেষ ট্রেনটি ছেড়ে পরদিন ভোর ৫টা ৪০ মিনিটে পাটনা পৌঁছাবে। রবিবার, ১৫ নভেম্বর সকাল ১০টায় পাটনা থেকে ০৩০৫৪ নম্বর ট্রেনটি রওনা দিয়ে ওই দিনই রাত ১০টা ৩০ মিনিটে হাওড়ায় ফিরবে। যাত্রাপথে দু’দিকেই বর্ধমান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জশিডি স্টেশনে দাঁড়াবে এই বিশেষ ট্রেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, সম্পূর্ণ অসংরক্ষিত কামরা থাকায় সাধারণ ও শেষ মুহূর্তের যাত্রীদের যাতায়াতে বিশেষ সুবিধা হবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, ছটপুজোকে কেন্দ্র করে বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে যাত্রীদের যাতায়াতের চাপ বাড়ে। সেই বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল। অসংরক্ষিত কামরা থাকায় সাধারণ যাত্রীদের যাতায়াতে সুবিধা হবে বলেই আশাবাদী রেল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments