HomeScrollKKR নয়, হার্দিককে পেল অন্য দল! পাণ্ডিয়ার জায়গায় দলে কাকে নিল MI?

KKR নয়, হার্দিককে পেল অন্য দল! পাণ্ডিয়ার জায়গায় দলে কাকে নিল MI?

IPL-এর ইতিহাসে সবচেয়ে বড় ট্রেড! কে কোন দলে গেলেন? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর পরিবর্তে মুম্বইয়ে আসছেন ভারতের তারকা পেসার অর্শদীপ সিং। আইপিএলের ইতিহাসে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় ট্রেড ডিল।

আগামী মাসে রয়েছে আইপিএলের মিনি নিলাম। তার আগে দলবদলের বাজারে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন হার্দিকই। অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে পেতে মরিয়া ছিল। কলকাতা নাইট রাইডার্সের নাম ছিল সবার আগে, লড়াইয়ে ছিল রাজস্থান রয়্যালসও। শেষ মুহূর্তে ঢুকে পড়ে পাঞ্জাব কিংস, আর শেষ হাসি হাসে তারাই। চেন্নাই সুপার কিংস অবশ্য দৌড়ে ছিল না।

আরও পড়ুন:

অভিমান নাকি হতাশা, টেস্ট ক্রিকেট থেকে কেন অবসর নিলেন শামি?

মুম্বইয়ে হার্দিকের বেতন ছিল ১৬.৩৫ কোটি টাকা। পাঞ্জাবে তা বেড়ে হল ১৮ কোটি, অর্থাৎ ১.৬৫ কোটি টাকা বেশি পাবেন তিনি। অর্শদীপকেও ১৮ কোটি টাকাতেই নিয়েছে মুম্বই। এর আগে ২০২৫ সালে সঞ্জু স্যামসনের (১৮ কোটি) এবং রবীন্দ্র জাদেজা ও স্যাম কুরানের (১৪ কোটি) ট্রেড হয়েছিল চেন্নাই ও রাজস্থানের মধ্যে।

মুম্বইয়ের বোলিংয়ে এবার জশপ্রীত বুমরাহর সঙ্গে দেখা যাবে অর্শদীপকে। দুই ভারতীয় পেসারের জুটি যে আইপিএল মাতিয়ে দেবে, তা বলাই বাহুল্য। অন্যদিকে পাঞ্জাবের মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারের সঙ্গী হবেন হার্দিক। তবে দলের অধিনায়ক বদল হবে কি না, তা এখনও জানানো হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments