ওয়েব ডেস্ক : দমদম নাগেরবাজার অমরপল্লীতে অনুষ্ঠিত হলো আদিত্য পরিবারের শ্যামা পুজো। ৩০০ বছরের অতিক্রান্ত এই শ্যামা পুজো। বাংলাদেশ থেকে কলকাতায় আসার পর এই পুজো চালিয়ে গিয়েছেন পরিবারের সকল সদস্যরা।
এবছর এই শ্যামা পূজার থিম বাংলার শিল্প সাদার উপর লাল আলপনা, বাংলার পাক, এবং আলপনা। বছরে এই কালীপুজোর সময় পরিবারের সকল সদস্য এবং বন্ধুরা একত্রিত হন। এই পুজোতে নিমন্ত্রিত হন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। শ্যামা পুজোর এই দিনগুলিতে পরিবারের সকলে একত্রিত হয়ে কালী মায়ের বন্দনা করেন। বিতরণ করা হয় ভোগ। কালী পূজার পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া অনুষ্ঠিত হয়।
আদিত্য গ্রুপেপ চেয়ারম্যান অনির্বাণ আদিত্য জানান, পরিবারের সঙ্গে একত্রিত হয়ে অনুষ্ঠান পালন হয়।




