HomeBig Breakingক্ষমতার শীর্ষে পৌঁছেও কেন সরে দাঁড়িয়েছিলেন সোনিয়া

ক্ষমতার শীর্ষে পৌঁছেও কেন সরে দাঁড়িয়েছিলেন সোনিয়া

২২ বছর পর জানালেন নিজেই

কণাদ দাশগুপ্ত

২০০৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে UPA-র জয়ের পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সোনিয়া গান্ধীর নামই প্রায় নিশ্চিত ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর পদ গ্রহণে অস্বীকার করেন তিনি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? দীর্ঘ ২২ বছর পর নিজের আত্মজীবনীতে সেই অজানা অধ্যায়ের পর্দা সরালেন সোনিয়া গান্ধী।

১০ নভেম্বর প্রকাশিত হচ্ছে তাঁর আত্মজীবনী Belonging: A Journey of Love। সেই বইয়ের একটি অংশে ২০০৪ সালের রাজনৈতিক নাটকীয়তার পাশাপাশি নিজের মানসিক টানাপোড়েনের কথাও তুলে ধরেছেন তিনি। সোনিয়ার দাবি, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব এলে তিনি তা গ্রহণ করবেন কি না, জানতে চেয়েছিলেন সন্তানরা। সোনিয়ার উত্তর ছিল, কোনওভাবেই নয়। দিদিমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের ভয়াবহ স্মৃতি থেকে রাহুল ও প্রিয়াঙ্কাও চাইতেন না মা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিন।

তবে নির্বাচনে জয়ের পর পরিস্থিতি বদলায়। দলের নেতারা তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বারবার অনুরোধ করেন। একদিকে দলের কর্মীদের প্রত্যাশা, অন্যদিকে নিজের অনিচ্ছা—দুইয়ের মধ্যে দোলাচলে ছিলেন সোনিয়া। বিদেশে জন্মের বিষয়টি তুলে ধরে বিজেপি ও সহযোগীরা রাজনৈতিক বিরোধিতা আরও তীব্র করতে পারে, এমন আশঙ্কাও ছিল তাঁর।

শেষ পর্যন্ত গভীর রাতে নিজের বিবেকের ডাক শুনে সিদ্ধান্ত নেন। পরদিন সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী পদ প্রত্যাখ্যানের ঘোষণা করেন। পরিবর্তে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের নাম প্রস্তাব করেন তিনি। ক্ষমতার মোহ নয়, নিজের আদর্শ ও বিবেককেই সিদ্ধান্তের ভিত্তি বলে ব্যাখ্যা করেছেন সোনিয়া।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments