ওয়েব ডেস্ক : বাঙালি বারো মাসে তেরো পার্বণের মধ্যে ভাইফোঁটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই এই ভাই বোনের অটুট বন্ধনের উৎসব পালিত হয়। আর এই বিশেষ দিনে বোনেরা বা দিদিরা তাদের ভাই বা দাদাদের কপালে চন্দন, কাজল, দইয়ের ফোঁটা দিয়ে মন্ত্র উচ্চারণ করে থাকে। কিন্তু জানেন এই তিনটি জিনিসের ব্যবহার কেন করা হয়?
বিশ্বাস করা হয় কপালে চন্দনের টিপ মাথা ঠান্ডা রাখে। চন্দনের মত দইয়েরেও বহু গুণ রয়েছে। হিন্দু ধর্মে দইকে শুভ বলে মনে করা হয়। এজন্য যেকোনও শুভ কাজে দই উপহার দেওয়া হয়। এছাড়াও কাজল নজর কাটায় বলেই মনে করা হয় হিন্দু ধর্মে। তাই নজর থেকে আদরের ভাই বা দাদাকে রক্ষা করতেই কাজলের ফোটাও দেওয়া হয়।
মূলত কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা উৎযাপিত হয়। কিন্তু অনেকের বাড়িতেই শুক্ল পক্ষের প্রতিপদেও এই উৎসবটি পালন করা হয়।




