HomeBig Breakingবস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী মোদি

বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী মোদি

বীর জওয়ানদের কুর্নিশ জানিয়ে কী বললেন প্রধানমন্ত্রী? দেখে নিন

ওয়েব ডেস্ক: নকশালমুক্ত বস্তারে এবার সেনা-জওয়ানদের সঙ্গে দীপাবলি পালনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি এই সফরের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, একসময় যে এলাকায় মাওবাদীদের দাপট ছিল, আজ সেখানে উন্নয়নের জোয়ার বইছে। দেশের জন্য আত্মত্যাগ ও নিঃস্বার্থ সেবার জন্য বীর জওয়ানদের কুর্নিশ জানাতেই তাঁর এই যাত্রা।

জানা গিয়েছে, করণপুরে রয়েছে ২০১ কোবরা ব্যাটেলিয়নের মূল কার্যালয়। সেখানেই যাবেন প্রধানমন্ত্রী। তাঁর আসার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। মাওবাদী দমনে কোবরা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:

সরযূর ঘাট থেকে রামমন্দির, দীপোৎসবে আলোর বন্যায় অযোধ্যা

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, গত ৩১ মার্চ বস্তারকে মাওবাদীমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। গত দেড় থেকে দুই বছরে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে শতাধিক মাওবাদী এনকাউন্টারে নিহত হয়েছে। খতম হয়েছেন একাধিক শীর্ষ নেতাও। আবার কয়েকশো ক্যাডার অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরেছেন। সম্প্রতি ছত্তিশগড়ের মহিলা মাওবাদীরা শাড়ি পরে র‍্যাম্পে হেঁটে স্বাভাবিক জীবনে ফেরার বার্তা দিয়েছেন। চার দশকেরও বেশি সময় ধরে যে এলাকা মাওবাদীদের দখলে ছিল, সেখানে এখন উন্নয়নের কাজ শুরু হয়েছে।

প্রতি বছরই সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটানোর ঐতিহ্য বজায় রাখেন মোদি। এবারও তার অন্যথা হল না। দীপাবলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অন্নদাতা, সৈনিক ও প্রতিটি নাগরিকের হাত ধরেই দেশ এগিয়ে চলেছে। তিনি দেশের আত্মনির্ভরতা এবং দেশিয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের বিশ্বজোড়া চাহিদার কথাও তোলেন। তাঁর দাবি, দেশীয় উৎপাদন ও স্টার্টআপ সংস্কৃতির জোরে ভারতের প্রতিরক্ষা রফতানি ৩০ গুণেরও বেশি বেড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments