HomeBig Breakingকলকাতা থেকে জেলায় শক্তি আরাধনা, ভক্তদের ভিড় মন্দিরে মন্দিরে

কলকাতা থেকে জেলায় শক্তি আরাধনা, ভক্তদের ভিড় মন্দিরে মন্দিরে

ওয়েব ডেস্ক: দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে সর্বত্র শুরু হয়েছে কালী আরাধনার প্রস্তুতি। সকাল থেকেই মন্দিরে মন্দিরে চূড়ান্ত ব্যস্ততা দেখতে পাওয়া গিয়েছে। হাতে ফুলের ডালা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পুজোর জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে ভক্তদের। মায়ের মূল পুজো রাতে হলেও সারাদিন মায়ের কাছে নিজেদের মনোবাঞ্ছা জানিয়েছেন তাঁরা। দক্ষিণেশ্বর, তারাপীঠ, লেক কালী বাড়ি, ঠনঠনিয়া কালীবাড়ি সহ জেলায় জেলায় মাতৃ আরাধনার প্রস্তুতি চলেছে।

দিকে দিকে চলছে শক্তির আরাধনা। কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে। সকাল থেকে ভিড় লেগেই রয়েছে। ফিরিঙ্গি কালীবাড়িতে দেখা গেল ভক্তদের ভিড়। প্রায় ৫২৮ বছর ধরে পুজো চলছে ফিরিঙ্গি কালীবাড়িতে। সকাল থেকে নিত্যপুজোর কাজ শুরু হয়ে গিয়েছে। মাকে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর করে। মায়ের বেদিতে ওঠার আগে প্রণাম জানিয়ে তবে ওঠেন সেবায়েতরা। এদিন মাকে মন্দিরে নিরামিষ ভোগ দেওয়া হয়। মন্দিরের পিছনে গাছের নিচে মাছভোগ দেওয়া হয়। লুচি, পায়েস, ৫ রকম ভাজা, চচ্চরি, আলুর দম, রাবরির ব্যবস্থা করা হয়। মায়ের পছন্দের খাবার রাবরি। ৫০০ বছর আগে যে ছবি দেখা যেত, আজও তা অব্যাহত রয়েছে।

বীরভূমের শক্তিক্ষেত্র তারাপীঠও প্রস্তুত। তারাপীঠে মা সারাবছরই বিভিন্ন রূপে পূজিতা হন। দীপান্বিতা অমবস্যায় মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। সকাল থেকে সেখানেও দেখা গিয়েছে ভিড়। ভক্তরা সকাল সকাল হাজির হয়েছে মন্দির প্রাঙ্গণে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments