HomeBig Breakingসংসদে বিতর্কের চ্যালেঞ্জ ঘিরে সংঘাত, দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার বার্তা রাহুলের

সংসদে বিতর্কের চ্যালেঞ্জ ঘিরে সংঘাত, দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার বার্তা রাহুলের

ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের অবস্থান এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখাই এখন কংগ্রেসের লক্ষ্য

ওয়েব ডেস্ক: SIR বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সংসদে আলোচনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শাহ। পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন রাহুল। এই রাজনৈতিক সংঘাতের আবহেই দলের নেতাদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা। ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের অবস্থান এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখাই এখন কংগ্রেসের লক্ষ্য।

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন রাহুল। সেখানে SIR নিয়ে সংসদে অমিত শাহের আগের বক্তব্য এবং সাম্প্রতিক মন্তব্য পাশাপাশি তুলে ধরেন তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে সংসদে শাহ জানিয়েছিলেন, নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা হওয়ায় SIR নিয়ে সংসদে আলোচনা করা সম্ভব নয়। অথচ ৫ নভেম্বর হরিয়ানার কর্নালের সভা থেকে শাহ বলেছিলেন, কংগ্রেস চাইলে SIR নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা যেতে পারে।

আরও পড়ুন:

SIR বিরোধিতার মধ্যেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা মোদি-শাহের

এই দুই বক্তব্যের প্রসঙ্গ টেনেই শাহকে রাহুলের কটাক্ষ, প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত না করে তাঁর সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে রাজি করান। যে কোনও মঞ্চে, যে কোনও সময়ে বিতর্কে বসতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, কংগ্রেসের অন্দরে এসআইআর এবং ভোট চুরির অভিযোগে আন্দোলন জোরদার করার তৎপরতা চলছে। ৭ নভেম্বর দলের শীর্ষ নেতাদের নিয়ে রাহুলের বাসভবনে দীপাবলির সৌজন্য সাক্ষাতের আয়োজনও হয়েছে। শতাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন। যদিও বৈঠকে কোনও রাজনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা হয়নি বলে দলীয় সূত্রের দাবি। তবে এই পরিস্থিতিতে রাহুলের লক্ষ্য, ভোটার তালিকা নিয়ে বিরোধীদের প্রতিবাদকে জাতীয় রাজনীতির কেন্দ্রে ধরে রাখা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments