ওয়েব ডেস্ক : এবার মিড ডে মিলের দায়িত্ব পেল অন্নমৃত ফাউন্ডেশন। রাজ্যে সব সরকারি স্কুলের মিড ডে মিল খাবারের সরবরাহের দায়িত্ব পেল এই ফাউন্ডেশন। শনিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর থেকে এই ফাউন্ডেশনটি পরিচালিত করে ইসকন।
রাজ্যে পালাবদলের পরই কলকাতার প্রায় ৫০০র বেশি স্কুলে এই ফাউন্ডেশন খাবার সরবরাহ করে। কিন্তু এর আগে একই সংস্থাকে কলকাতায় মিড ডে মিল দেওয়ার সরকারি সিদ্ধান্ত ঘিরে কলকাতা হাইকোর্টের মামলা হয়।
SIR বিরোধিতার মধ্যেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা মোদি-শাহের
শনিবারের নির্দেশিকায় সব জেলা শাসকদের স্কুলগুলির অবস্থান ও পড়ুয়াদের সংখ্যা সংক্রান্ত তথ্য অন্নমৃত ফাউন্ডেশনের হাতে তুলে দিতে বলা হয়েছে। এমনকি রান্নাঘর তৈরির জন্য উপযুক্ত জায়গা তৈরি করতে ফাউন্ডেশনকে সহযোগিতা করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুলের খাবার সরবরাহে এই ফাউন্ডেশনকে নীতিগত অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। তবে একসঙ্গে সব জেলায় এই ব্যবস্থা চালু হবে না। পর্যায়ক্রমে কার্যকর করা হবে।




