ওয়েব ডেস্ক : ভোরের দিকে হালকা হালকা শীতের আমেজ অনুভব করছে বঙ্গবাসী। এরই মধ্যে চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সম্ভবত আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার আবহাওয়া শুষ্ক থাকলেও চলতি সপ্তাহে ৯–১১ নভেম্বর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হতে পারে। সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার দু-এক জায়গায়।
মোদির পথে শুভেন্দু, সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি শুভেন্দুর
আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায়। ১২–১৩ নভেম্বর থেকে ফের রাজ্যের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে। পাশাপাশি রাত ও ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কমে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত রাজ্যে বড় কোনও নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাবের স্পষ্ট ইঙ্গিত নেই।




