HomeTop Newsঅন্ধকার মুছে আলোর পথে এগিয়ে চলার বার্তা, দীপাবলিতে শুভেচ্ছা মোদির

অন্ধকার মুছে আলোর পথে এগিয়ে চলার বার্তা, দীপাবলিতে শুভেচ্ছা মোদির

দীপাবলির আলোয় দেশবাসীকে শুভেচ্ছা মোদির, জানালেন বিশেষ বার্তা

ওয়েব ডেস্ক : গোটা দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-সহ বিভিন্ন মাধ্যমে একটি ভিডিয়ো বার্তা দেন। ৫০ সেকেন্ডের ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী জানান, ‘আলোর এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আমাদের সংকল্পের প্রতিফলন। সকলকে দীপাবলির অনেক শুভেচ্ছা। দেশবাসীর আগামী সময় সকলের সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। আমিও আপনাদের মতো আনন্দের সঙ্গে এই উৎসব পালন করি। প্রতিবারের মতো চলতি বছরেও আমার দীপাবলি জওয়ানদের সঙ্গে কাটবে’।

চলতি বছর দীপাবলিতে প্রধানমন্ত্রী কোন সামরিক ঘাঁটিতে যাবেন তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দীপাবলিতে সীমান্তবর্তী সেনা ছাউনি ও দুর্গম এলাকায় গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটানো মোদীর অন্যতম পরিচিত ঐতিহ্য হয়ে উঠেছে। কখনও সিয়াচেন, কখনও কাশ্মীরে বা কখনো আইএনএস বিক্রান্তে নৌসেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো বার্তার পাশাপাশি সরকারের জনসম্পর্ক পোর্টাল এবং ইমেলের মাধ্যমেও দেশবাসীর উদ্দেশে লিখিত শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

প্রশাসনিক পদে বসার পর শুভেন্দু অধিকারীর এই প্রথম দীপাবলি। প্রধানমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রীও বিএসএফের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন বলেই জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments