HomeBig Breaking৩০৯ জন পুলিশকে ইমানদারির পাঠ মুখ্যমন্ত্রীর

৩০৯ জন পুলিশকে ইমানদারির পাঠ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ক্ষমতায় আসার পরেই সমস্ত রকম তোলাবাজি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে খোলা হাতে কাজ করার অধিকারও দিয়েছেন। শনিবার কলকাতা পুলিশে নবনিযুক্ত ৩০৯ জন এসআইকে ‘নেশন ফার্স্ট’ ও ‘ইমানদারি’র পাঠ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন পুলিশকে স্পষ্ট বার্তা নেশামুক্তি ও মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কোনও বাধা পাবে না। এই সকল ক্ষেত্রে কড়া ভূমিকা নিতে বলা হয়েছে। প্রয়োজন হলে এই দুই ক্ষেত্রের পুলিশের ঢাল হবেন তিনি। এখানেই শেষ নয়, পুলিশের স্পষ্ট বার্তা কেউ পুলিশের গায়ে হাত দিলে ছাড় পাবেন না। তাঁদেরকে থাকতে হবে জেলে। কোনও রকম আন্দোসনের সময় দেখা যায়, সরকারি সম্পত্তির ওপর হামলা হয়। এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি নষ্ট করলে, তিনগুণ টাকা উসুল করা হবে।

দেশই সাবর আগে সেই কথা বার বার মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সততার কতটা প্রয়োজন, সেটাও বুঝিয়ে বলেছেন। ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের নির্দেশ মেনে শৃঙ্খলার সঙ্গে কাজ করার কথা বলা হয়েছে। কাজ করার সময়  ভারতীয় ন্যায় সংহিতা মেনে চলতে হবে। পুলিশে ৪৬ হাজার পদ ফাঁকা পড়ে রয়েছে। ধীরে ধীরে সমস্ত পদ পূরণ করা হবে। মহিলা পুলিশের দিকেও খেয়াল রাখার কথা বলা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments